মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানাল বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ‘সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে’ ইসলাম গ্রহণ করা দুই বোনকে আটকে রাখায় ২৫ লাখ রুপি ক্ষতিপূরণের নির্দেশ

ভারতের সঙ্গে ফ্লাইট চালুর সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের সঙ্গে সীমিত পরিসরে আবার আকাশপথ চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। ভারতের সিদ্ধান্ত পেলে শিগরিগই দুই দেশের মধ্যে ফ্লাইট চালু হবে।

বুধবার (৪ আগস্ট) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

মাশফি বিনতে শামস বলেন, ‘ভারত সীমিত আকারে ফ্লাইট চালুর প্রস্তাব দিয়েছিল, তা নিয়ে আজ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। সেখানে সীমিত পরিসরে ফ্লাইট চালুর সিদ্ধান্ত হয়েছে। এই বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা ভারতকে চিঠি দেব। ওই চিঠির বিষয়ে ভারত মতামত জানানোর পর ফ্লাইট চালু হবে। তবে প্রাথমিকভাবে সপ্তাহে চারটির মতো ফ্লাইট চলতে পারে।’

তিনি বলেন, চিকিৎসাসহ শুধু জরুরি প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিরা চলাচলের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে স্থলসীমান্ত বন্ধের সময় যেসব শর্তের আওতায় লোকজন যাতায়াতের সুযোগ পেয়েছেন, সীমিত পরিসরে আকাশপথে চলাচলের ক্ষেত্রেও তা অনুসরণ করা হবে।

এর আগে, গত ২৭ জুলাই পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তার দপ্তরে সাংবাদিকদের জানান, এয়ার বাবল চালুর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথাবার্তা চলছে। আগস্টে সুবিধামতো সময়ে ফ্লাইট চালুর বিষয়ে আশা করা যাচ্ছে।

এদিকে ভারতের সঙ্গে স্থলসীমান্ত ৮ আগস্ট পর্যন্ত বন্ধ থাকছে। ভারতের সঙ্গে স্থলসীমান্ত খুলে দেওয়ার বিষয়ে সরকার বৈঠক করে সিদ্ধান্ত নেবে।

গত বছরের অক্টোবরে করোনার সংক্রমণ কমে গেলে প্রতিবেশী দুই দেশের মধ্যে এয়ার বাবলের মাধ্যমে সপ্তাহে ৫৬টি ফ্লাইট চালু হয়েছিল। কিন্তু করোনার সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় চলতি বছরের ২৩ মার্চ থেকে আকাশপথে চলাচল বন্ধ করে দেয় ভারত। দেশটিতে এখন করোনার সংক্রমণ কমে গেছে। তাই ভারত এখন আবার ফ্লাইট চালু করতে চায় বলে বাংলাদেশের কাছে আগ্রহ প্রকাশ করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ