মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

দেশে এক হাজার সাংবাদিককে প্রশিক্ষণ দেবে ফেইসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সেটিংস এখন ‘অ্যাকাউন্ট, প্রেফারেন্সেস, অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি, পারমিশন, ইওর ইনফরমেশন এবং লিগাল পলিসিস’ এই ছয়টি বড় শ্রেণিতে বিভক্ত।

নিজেদের ‘সেটিংস’ মেনু নতুন করে সাজিয়েছে ফেইসবুক। ব্যবহারকারীদের আরও সহজ অপশনের মাধ্যমে গোপনতা ও অন্যান্য সেটিংস খুঁজতে এবং পরিবর্তন করতে দেওয়ার লক্ষ্যেই কাজটি করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ফেইসবুকে ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে, আমরা ফেইসবুক সেটিংস পেইজকে নতুন করে সাজিয়েছি যাতে আমাদের টুল সহজে খুঁজে পাওয়া যায়। আগের সব সেটিংস রেখেই আমরা বিন্যাস সুশৃঙ্খল করেছি। – এক ব্লগপোস্টে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মানুষ যে বিজ্ঞাপন দেখেন সেটির ব্যবস্থাপনা, শেয়ারিং সেটিংস সমন্বয়, বা পোস্টের জন্য দর্শক ঠিক করা যা-ই হোক না কেন, কোন জায়গা থেকে শুরু করতে হবে, সে ব্যাপারে বেশি চিন্তা করা উচিত নয় একজন ব্যবহারকারীর। আর তাই, আমরা শ্রেণির সংখ্যা কমিয়েছি এবং সেগুলোকে নতুন করে নাম দিয়েছি যাতে মানুষের মানসিক মডেলের সঙ্গে সেটি মিলে যায়।”

ফেইসবুক নিউজরুমের তথ্য অনুসারে, সেটিংস এখন ছয়টি বড় শ্রেণিতে বিভক্ত। প্রত্যেকটি শ্রেণিতে কয়েকটি করে সংশ্লিষ্ট সেটিংস রয়েছে। বড় ছয় শ্রেণি হলো- অ্যাকাউন্ট, প্রেফারেন্সেস, অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি, পারমিশন, ইওর ইনফরমেশন এবং লিগাল পলিসিস।

অনেক ‘স্ট্যান্ডঅ্যালোন সেটিংস’কে সংশ্লিষ্ট সেটিংসে নিয়ে যাওয়া হয়েছে বলেও উল্লেখ করেছে ফেইসবুক। যেমন- নিউজ ফিড সেটিংকে এখন থেকে প্রেফারেন্সেস সেটিংয়ে পাওয়া যাবে।

আমরা সেটিংস সার্চ ফাংশনেও কিছু উন্নয়ন নিয়ে এসেছি, আপনার প্রয়োজনীয় সেটিং যেটির হয়তো সুনির্দিষ্ট নাম বা অবস্থান আপনি জানেন না, সেগুলোও খুঁজে পাওয়া আরও সহজ করেছি। – বলেছে প্রতিষ্ঠানটি।

অগাস্টের চার তারিখ নতুন করে সাজানো ফেইসবুক সেটিংস অ্যান্ড্রয়েড, আইওএস, মোবাইল ওয়েব, এবং এফবি লাইটে নিয়ে এসেছে ফেইসবুক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ