বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ২২ জন মারা গেছেন। তাদের ১০ জন করোনায় ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানান হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন।

করোনায় মৃতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার খলিলুর রহমান (৭৫), নাসিমা (৫২), সাইফুজ্জামান (৩৯), গিয়াসউদ্দিন (৬২), সারোয়ার জাহান (৮১), মমতাজ বেগম (৮০), গৌরীপুরের মোবারক হোসেন শান্ত (১৬), নেত্রকোনা পূর্বধলার আব্দুর রউফ (৩৫), টাঙ্গাইল ঘাটাইলের আমেনা বেগম (৮০) ও মধুপুরের আবেদা খাতুন (৬০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের আব্দুল হেলিম (৭০), ফজিলা খাতুন (৬০), সাইমুননেসা (৬৫), শামসুদ্দিন (৯০), সাইফুল (৬৫), তারাকান্দার আব্দুল খালেক (৬৭), আবু সালেহ (৫৫), ত্রিশালের হামিদা খাতুন (৪৬), মুক্তাগাছার খলিলুর রহমান (৫৮), ফুলপুরের আকবর (৭০), নেত্রকোনা সদরের জুলেখা (৬৫) ও পূর্বধলার হাবিবুর রহমান (৬২)।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে ৫৫৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে আইসিইউত ২২ জন। নতুন ভর্তি ১০০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ