মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

আজ ঢাকাসহ সারাদেশে ব্যাংক বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে করোনা ভাইরাসের সংক্রমণ অব্যাহতভাবে বাড়তে থাকায় পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বুধবার ঢাকাসহ সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে।

এর আগে গত ২৮ জুলাই বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।

নির্দেশনা অনুযায়ী, '১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে। ২, ৩ ও ৫ আগস্ট সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষে করতে ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।'

আগামী বৃহস্পতিবার (৫ আগস্ট) ফের সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। ব্যাংকের আনুষাঙ্গিক কার্যক্রম শেষে করতে ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।

এদিকে ব্যাংকের মত আর্থিক প্রতিষ্ঠানগুলো বুধবার বন্ধ থাকবে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

এতে বলা হয়, করোনা সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ১ ও ৪ আগস্ট আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এ ছাড়া ২, ৩ ও ৫ আগস্ট (সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিত পরিসরে আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে।

-এএ