বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

রাজশাহী মেডিকেলে আরও ১৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২ অগাস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে করোনা সংক্রমণে মারা গেছেন সাতজন ও উপসর্গে আটজন। মৃতদের মধ্যে ৯জন পুরুষ ও ছয়জন নারী ছিলেন। এর মধ্যে রাজশাহীর ছয়জন, নাটোরের একজন, নওগাঁর দুইজন, পাবনার পাঁচজন ও কুষ্টিয়ার একজন।’

রামেক পরিচালক বলেন ‘করোনায় সাতজনের মধ্যে রাজশাহীর চারজন, পাবনার দুইজন ও কুষ্টিয়ার একজন। অন্যদিকে উপসর্গে রাজশাহীর দুইজন, নাটোরের একজন, নওগাঁর দুইজন ও পাবনার তিনজন মারা গেছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।’

শামীম ইয়াজদানী বলেন, ‘গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৩৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৭৪ জন ও উপসর্গ নিয়ে ২১৬ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৩৯০ জন।’

তিনি বলেন, ‘রামেক হাসপাতালের পিসিআর মেশিনে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৭৫ জনের নমুনা পরীক্ষায় ৮৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৪৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৩১ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ