মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে পরিবহন সংকটে কর্মস্থলে যেতে শ্রমিকদের ভোগান্তি ও ভাড়া বেশি নেয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিল্পকারখানার শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন ওই মহাসড়কে চলাচলকারী অন্যান্য শ্রমিক ও সাধারণ যাত্রীরা।

সোমবার শ্রীপুর পৌর এলাকায় ২নং সিঅ্যান্ডবি বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা এ বিক্ষোভ প্রদর্শন করেন।

এতে মহাসড়কের দুই পাশে দুই কিলোমিটারেরও বেশি দীর্ঘ জটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

স্থানীয় এসকিউ সেলসিয়াস কারখানার শ্রমিক আব্দুর রহমান জানান, গড়গড়িয়া মাস্টারবাড়ি থেকে কারখানা পর্যন্ত দূরত্ব পথের অটোরিকশা ভাড়া মাত্র ২০ টাকা। আজ সেই ভাড়া ৫০ দিয়েও গাড়ি পাওয়া যাচ্ছে না। দীর্ঘক্ষণ অপেক্ষা করে স্বল্প ভাড়ায় অটোরিকশা না পেয়ে হেঁটেই কারখানার উদ্দেশে রওনা হয়েছি। এসে দেখি অনেকেরই একই অবস্থা। তাই সবাই পরিবহণ ভোগান্তি কমানো ও ভাড়া কমানোর দাবিতে একত্রিত হয়েছি।

আরেক কারখানার শ্রমিক হোসেন আলী জানান, কারখানা খুলে দেওয়া হলেও যাতায়াতের কোনো সুব্যবস্থা করা হয়নি। এ সুযোগে মহাসড়কে চলাচলকারী সব লোকাল বাস, অটোরিকশা গলাকাটা ভাড়া আদায় করছে। কোনো কোনো ক্ষেত্রে ভাড়া তিন থেকে চারগুণ বৃদ্ধি করা হয়েছে। যারা মহাসড়কে এ ভাড়া নিয়ন্ত্রণ করে তাদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

মাওনা হাইওয়ে থানার ওসি কামাল হোসেন বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের মহাসড়ক থেকে সরিরে নেয়ার চেষ্টা চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ