মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

করোনায় মারা গেলেন গণস্বাস্থ্য হাসপাতালের আইসিইউ প্রধান ডা. নাজিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনায় মারা গেলেন গণস্বাস্থ্য নগর হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান চিকিৎসক প্রফেসর ডা. নাজিব মোহাম্মদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে করোনাজনিত জটিল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

প্রফেসর নাজিব মোহাম্মদ সৌদি আরব কিং ফয়সল মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসিইউ বিভাগে দীর্ঘদিন চাকুরী করেন। দেশে বিদেশে আইসিইউতে উন্নত ও আধুনিক চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক অবদান রয়েছে তাঁর।

তার মৃত্যুতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, গণস্বাস্থ্য হাসপাতালের আইসিইউ চিকিৎসা উন্নতিতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন কর্তব্যপরায়ণ, সদা হাস্যজ্জল ও মহৎ মনের অধিকারী।

-িএটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ