মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

ওবায়দুল কাদেরের বাড়ির সামনে থেকে ককটেল উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে গ্রামের বাড়িতে গুলি ও বোমা নিক্ষেপ করা হয়েছে।

আজ সোমবার বিকেল ৪টায় সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রীর বাড়ির সামনে একটি বোমা বিস্ফোরণেরও অভিযোগ পাওয়া যায়। ঘটনার পর পুলিশ একটি কার্তুজ ও ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিকেল ৪টার দিকে বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের বসুরহাট টু দাগনভূঞা সড়কে মন্ত্রীর বাড়ির সামনে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ও কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা ঘটনাস্থলে আসেন। কে বা কারা গুলি-বোমা নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটিয়েছে, এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

এদিকে, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীরা ঘটনাটির জন্য তার প্রতিপক্ষের নেতাকর্মীদের দায় দিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু বলেন, ‘এটি একটি সাজানো নাটক। বসুরহাট টু দাগনভূঞা একটি আঞ্চলিক মহাসড়ক।

এ সড়কে বারবার ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কাদের মির্জা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। যুক্তরাষ্ট্র থেকে কাদের মির্জার নির্দেশে কোম্পানীগঞ্জকে অস্থিতিশীল রাখতে এবং প্রতিপক্ষের নেতাকর্মীদের ফাঁসানোর জন্য তার অনুসারীরা এমন ঘটনা ঘটিয়েছে।’ এ সময় তিনি পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান, যেন তারা বিষয়টি খতিয়ে দেখে প্রকৃত রহস্য উদঘাটন করে।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমি সার্কেল এসপিসহ অফিসার পাঠিয়েছি তাদের রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা গ্রহণ করবো।’

জানা গেছে, ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা চিকিৎসার জন্য আমোরিকায় অবস্থান করছেন। তার স্ত্রী, মেয়ে ও ছোট ভাই শাহাদাত হোসেন ঘটনার সময় ওই বাড়িতে অবস্থান করছিলেন।

বিষয়টি সম্পর্কে আবদুল কাদের মির্জার স্ত্রী আক্তার জাহান বলেন, ‘মেয়রের প্রতিপক্ষরা বিকেল ৪টার দিকে বাড়িতে গুলি ও বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।’ ঘটনার পর থেকে বসুরহাট পৌর এলাকা আবদুল কাদের মির্জার সমর্থক ও প্রতিপক্ষের মাঝে থমথমে অবস্থা বিরাজ করতেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ