রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

ইউনিয়ন পর্যায়ে টিকা নিশ্চিতে কাজ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকা কার্যক্রম শুরু হবে। আর এই কার্যক্রম তদারকি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে সহযোগিতা করা হবে। তা ছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ার সমাধিস্থল, ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, বনানী কবরস্থানে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

রবিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আগামী ৫ আগস্টের পর লকডাউন আর বাড়ানো হবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, এই সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়া হয় না। সিদ্ধান্ত যারা নেন তারা বলতে পারবেন।

তিনি বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করা হবে। ট্রাফিক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীর লোকজন দায়িত্ব পালন করবে।

টুঙ্গিপাড়ার সমাধিস্থল, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও বনানী কবরস্থানসহ সারা দেশের বিভিন্ন অনুষ্ঠানে র‌্যাবের দৃশ্যমান উপস্থিতি থাকবে। গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। সকল অনুষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ, প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ, মোনাজাত ও বিশেষ দোয়ার মাহফিলে স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠানের নিরাপত্তা প্রদান করা হবে। জাতীয় শোক দিবস উপলক্ষে সারা দেশে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন আয়োজিত অনুষ্ঠানে নিরাপত্তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া অনুষ্ঠানগুলোতে অগ্নিনির্বাপক যন্ত্রসহ প্রয়োজনীয় সংখ্যক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়ি ও অ্যাম্বুলেন্সসহ জনবল উপস্থিত থাকবে। মেজর সিনহা হত্যাকাণ্ডের বিচারের অগ্রগতি বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই বর্তমানে বিচারাধীন। তাই এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিন্যাস করা হয়েছে। সেখানে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আর্মড পুলিশের তিনটি ব্যাটালিয়ন নিরাপত্তার দায়িত্ব পালন করছে। এই পর্যন্ত ক্যাম্প থেকে দুই হাজার ২শ অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ