মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

অন্তঃসত্ত্বাদের টিকাদানে সায় পরামর্শক কমিটির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অন্তঃসত্ত্বা এবং দুধ পান করানো মাকে করোনাভাইরাসের (কভিড-১৯) টিকা দেওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ গঠিত জাতীয় টিকা পরামর্শক কমিটি (ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ)।

আজ সোমবার এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন এই কমিটির সদস্য ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বে-নজীর আহমেদ।

তিনি বলেন, সরকার টিকা নিয়ে আমাদের কাছে নানা পরামর্শ চায়। এরই ধারাবাহিকতায় আজ গর্ভবর্তী এবং সন্তানকে দুধ পান করাচ্ছেন এমন নারীদের টিকা দেওয়ার প্রসঙ্গ আসে।

বে-নজীর আহমেদ বলেন, স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) চায় টিকা দেওয়া হোক। তাদের সংগঠনের সভাপতিও এসেছিলেন আমাদের সভায়।

তিনি বলেন, আমরা মত দিয়েছি, গর্ভবতী এবং সন্তানকে দুধ পান করানো এমন মায়েদের করোনার টিকা দেওয়া যাবে। এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম কয়েক দিন আগে বলেছিলেন, বিশেষজ্ঞরা পরামর্শ দিলে তারা অন্তঃসত্ত্বা দুধ পান করানো মায়েদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেবেন।

এদিকে অন্তঃসত্ত্বা নারীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা প্রদানের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারকে তা জানাতে বলেছে হাইকোর্ট। সুপ্রিম কোর্টের চার আইনজীবী একটি রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দেওয়া তথ্যে অন্তঃসত্ত্বাদের করোনার টিকা দেওয়ার কথা বলা হয়েছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে অন্তঃসত্ত্বাদের ফাইজার এবং মডার্নার টিকা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ