মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট

২৪ ঘণ্টায় আরও ২৩১ মৃত্যু, শনাক্ত ১৪৮৪৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২৩১ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ হাজার ৯১৬ জন।

একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮৪৪ জনের। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জন।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয় ৪৮ হাজার ৪৮১টি। আর দেশের মোট ৬৯১টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৫২৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭৭ লাখ ৯০ হাজার ৪২৩টি। দেশে গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯.৯৭ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬.২৩ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৪ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ লাখ ৯৩ হাজার ২৬৬ জন। সে হিসেবে দেশে সুস্থতার হার ৮৬.৪৭ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৬৫ শতাংশ।

২৪ ঘন্টায় মৃত্যু হওয়া ২৩১ জনের মধ্যে ১৩৯ জন পুরুষ এবং ৯২ জন নারী। এ পর্যন্ত করোনায় মৃত্যু হওয়া ২০ হাজার ৯১৬ জনের মধ্যে ১৪ হাজার ১৪২ জন পুরুষ এবং ৬ হাজার ৭৭৪ জন নারী।

এদিকে, বিভাগওয়ারি মৃতের সংখ্যার দিক থেকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, খুলনা বিভাগে ৪৪ জন, বরিশাল বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, রংপুর বিভাগে ১৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ১১ জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। আর বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ