বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৫ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’

বিশ্বে করোনায় মৃত্যু ৪২ লাখ ছাড়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বে করোনায় মৃত্যু ছাড়িয়েছে ৪২ লাখ ৩২ হাজার। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৯ কোটি ৮৫ লাখ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ও সংক্রমণ কমেছে। এ সময় মারা গেছেন আরও ৮ হাজার ৭৭২ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩০ হাজার ৮৭২ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু ৪২ লাখ ৩২ হাজার ৮৯২ জন। এবং আক্রান্ত হয়েছেন ১৯ কোটি ৮৫ লাখ ৪৭ হাজার ২৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ কোটি ৯২ লাখ ৮৫ হাজার ১১৮ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৫৭ লাখ ৪৫ হাজার ২৪ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ২৯ হাজার ৩১৫ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১৬ লাখ ৫৪ হাজার ৫৮৪ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ২৪ হাজার ৩৮৪ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ১ কোটি ৯৯ লাখ ১৭ হাজার ৮৫৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৫৬ হাজার ৪৩৭ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ