বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

চাঁদপুরে বজ্রপাতের আঘাতে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে কিশোরের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁদপুরে বজ্রপাতে কামরুল বকাউল (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় শহিদুল বকাউল নামে আরও এক যুবক আহত হয়েছেন। রবিবার দুপুরে জেলার মতলব দক্ষিণ উপজেলার বাঁকড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুল বাঁকড়া গ্রামের মিলন বকাউলের ছেলে। আহত শহিদুল একই বাড়ির। সম্পর্কে তারা চাচাতো জ্যাঠাতো ভাই। কামরুল ঢাকার উত্তর বাড্ডা এলাকায় একটি কোম্পানিতে কাজ করতেন বলে জানান স্বজনরা।

হতাহত কিশোরদের বন্ধু মুন্না বকাউল বলেন, রবিবার সকালে তারা মাস্টার বাজার এলাকায় ঘুরতে বের হয়ে একটি কালভার্টের উপর বসে সময় কাটাচ্ছিলেন। এ সময় আকাশে মেঘ জমতে দেখে তারা একত্রে বাড়ির দিকে রওনা দেন। কামরুল ও শহিদুল তার কয়েক হাত সামনে ছিলেন। বাড়ির কাছাকাছি যেতেই হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এ সময় তিনি তার কানে হাত দিয়ে মাটিতে বসে পড়েন। স্বাভাবিক অবস্থায় ফিরে পেছন তাকিয়ে দেখেন কামরুল ও শহিদুল মাটিতে পড়ে আছেন।

তিনি তাদের কাছ থেকে একটু দূরে থাকায় তার তেমন কিছুই হয়নি। এ সময় আশপাশে থাকা স্বজনরা তাদের দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুলকে মৃত বলে ঘোষণা করেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার ফরহাদুল করিম বলেন, বজ্রপাতের আঘাতে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেছে কামরুল। আহত আরেক কিশোরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ