মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

এক সপ্তাহে এক কোটি টিকা দেয়া হবে গ্রামাঞ্চলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এ মাসের ৭ থেকে ১৪ আগস্টের মধ্যে অন্তত এক কোটি মানুষকে করোনার টিকা দেয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রোববার ২০২০-২১ সালের প্রথম বর্ষ এমবিবিএসের ক্লাস শুরুর অনুষ্ঠানে এ কথা বলেন। রাজধানীর মহাখালির বিসিপিএস মিলনায়তনে এ অনুষ্ঠান হয়েছে।

৭ আগস্ট থেকে দেশের ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। আজকের অনুষ্ঠানে জাহিদ মালেক বলেন, ‘৭ থেকে ১৪ আগস্ট এই ৭ দিনে উৎসবমুখর পরিবেশে দেশের মানুষকে অন্তত ১ কোটি ভ্যাকসিন দেওয়া হবে। দেশের ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে রাজধানী পর্যন্ত সর্বত্র এই টিকা উৎসব চলবে।’

স্বাস্থ্য অধিদপ্তর ইউনিয়ন পর্যায়ে গণটিকাদানের যে নির্দেশনা দিয়েছে, তাতে বলা হয়েছে, ১৮ বছর বয়সী মানুষ টিকা পাবেন। আজ স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, বয়স্ক মানুষকে অগ্রাধিকার দিয়ে তারপর অন্য ব্যক্তিদের টিকা দেয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, অধিকসংখ্যক মানুষকে টিকার আওতায় নিয়ে আসতে কেবলমাত্র ভোটার আইডি কার্ড অথবা কোনো কোনো ক্ষেত্রে আরো সহজ প্রক্রিয়ার মাধ্যমে দেশের অধিকসংখ্যক মানুষকে টিকা দেয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ