বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৫ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’

আসাম মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা মিজোরাম পুলিশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে সম্প্রতি দুই রাজ্যের সীমান্তে সংঘর্ষের ঘটনায় আসোমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে খুনের চেষ্টা এবং ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করলো মিজোরাম পুলিশ।

হিমন্ত ছাড়াও আসামের চার শীর্ষ পুলিশ কর্মকর্তা, দু’জন আমলা এবং ২০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে এফআইআর দায়ের করেছে তারা। খবর আনন্দবাজার পত্রিকার।

মিজোরামের এক পুলিশ ইনস্পেক্টর গত ২৬ জুলাই ওই এফআইআর দায়ের করেন।

ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা, অস্ত্র আইন এবং মিজোরাম কনটেনমেন্ট অ্যান্ড প্রিভেনশন অব কোভিড-১৯ অ্যাক্ট ২০২০ সালের ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

এফআইআরে মিজোরাম পুলিশ জানিয়েছে, আসাম পুলিশের আইজিপির নেতৃত্বে ২০০ জনের সশস্ত্রধারী একটি দল জোর করে তাদের পুলিশ ক্যাম্প দখল করতে এসেছিল।

মিজোরামের পুলিশ সংখ্যায় কম থাকায় ওই দলের সঙ্গে পেরে উঠতে পারেনি। খবর পেয়েই কোলাসিবের পুলিশ সুপার তার দলবল নিয়ে ঘটনাস্থলে যান এবং আসাম পুলিশের সঙ্গে বিষয়টি নিয়ে বোঝাপড়ার চেষ্টা চালান।

কিন্তু আসাম পুলিশ তাতে কান দেয়নি। উল্টে পুলিশ সুপারকে জানানো হয়, ওই এলাকা আসামের মধ্যে পড়ছে। সেখানে তারা পুলিশ ক্যাম্প তৈরি করতে চায় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো।

আসামের মুখ্যমন্ত্রী এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার আগেই এই ঘটনার তদন্তে যোগ দেওয়ার জন্য মিজোরাম পুলিশকে নোটিM পাঠায় আসাম পুলিশ।

২৬ জুলাইয়ে সংঘর্ষের ঘটনায় আসামের পাঁচ পুলিশকর্মী এবং এক নাগরিকের মৃত্যুর তদন্তে মিজোরামের সহযোগিতা চেয়ে নোটিস পাঠায় কাছাড় থানার পুলিশ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ