রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

অপরাধে জড়িত থাকায় রোহিঙ্গা ক্যাম্পে ২ বছরে গ্রেপ্তার ২২০০: আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে দুই বছরে দুই হাজার ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত একটি সভায় যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন,চলতি বছরের মধ্যেই রোহিঙ্গা ক্যাম্পে বেড়া দেওয়াসহ ওয়াকওয়ে ও ওয়াচ টাওয়ার নির্মাণ করা সম্ভব হবে। পুলিশ ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে নেয়া হয়েছে।

তিনি আরও বলেন,বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত দুই বছরে দুই হাজার ২০০ অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। অনেক ধরনের অপরাধ ও অপতৎপরতা নিয়ন্ত্রণ করার কারণে এখন ক্যাম্পের পরিস্থিতি আগের থেকে ভালো। রোহিঙ্গাদের সহায়তায় সেখানে স্থানীয়ভাবে ইউএনএইচসিআর,ইউএনডিপি,আইওএম কাজ করছে।

অপর এক প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, কক্সবাজরের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পকে আমরা ক্লাস্টারে পুনর্বিন্যাস করেছি। একেকটা ক্লাস্টারের দায়িত্ব একেকটা এপিবিএন ক্যাম্পকে দেয়া হয়েছে। এখন সেখানে ২২টি এপিবিএন ক্যাম্পের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা দেওয়া হচ্ছে। ক্যাম্পের বাইরে যৌথ টহলের ব্যবস্থা রয়েছে। ওই অঞ্চলে পুলিশ,বিজিবি,কোস্টগার্ড,নৌবাহিনী কাজ করছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ