সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিক্ষার্থীদের মারধর ও মানসিক নির্যাতন নিষিদ্ধ করল বেফাক আল-আযহারের আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন চবির দুই অধ্যাপক শাহাদত বার্ষিকীতে পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা সামিউল হককে স্মরণ সময়মতো টাকা জমা না দিলে হজের প্রাথমিক নিবন্ধন বাতিল: হাব নারী শিক্ষা প্রশ্নে তালেবানের নীতিকে সমর্থন ডা. জাকির নায়েকের আল-ইবরাহিমি মসজিদ: দুই সহস্র বছরের ইতিহাস, স্থাপত্য ও দখলের ক্ষত এক বছর পর খুলে দেওয়া হলো খিলগাঁও কবরস্থান মসজিদ পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে কার্যকর উদ্যোগ নিন: খেলাফত মজলিস পবিত্র কাবার ভেতরে নামাজ আদায় করলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে স্বাগত, আমাদের শায়খুল ইসলাম!

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু-আক্রান্ত কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনায় মৃত্যু ছাড়িয়েছে ৪২ লাখ ২৩ হাজার। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৯ কোটি ৭৯ লাখ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৩১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ও সংক্রমণ কমেছে। এ সময় মারা গেছেন আরও ৯ হাজার ৩৩৯ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪১ হাজার ৮৮৩ জন। যা গতকালের চেয়ে মৃত্যু এবং আক্রান্ত দুটিই কমেছে।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু ৪২ লাখ ২৩ হাজার ৪৭৭ জন। এবং আক্রান্ত হয়েছেন ১৯ কোটি ৮০ লাখ ১০ হাজার ৭৭৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ কোটি ৮৯ লাখ ৭ হাজার ৪ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৫৬ লাখ ৮৮ হাজার ৫০৬ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ২৯ হাজার ৬৪ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১৬ লাখ ১২ হাজার ৭৯৪ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ২৩ হাজার ৮৪২ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ১ কোটি ৯৮ লাখ ৮০ হাজার ২৭৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৫১২ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ