বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘প্রশান্তিময় কুরআন-২৬’ হিফজ প্রতিযোগিতার উদ্বোধন ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত অন্তত ১৮ ছয় কওমি বোর্ডের সনদে সরকারি-বেসরকারি মাদরাসায় চাকরির সুযোগ কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ জবিতে তিন মাসব্যাপী কুরআন শিক্ষার আসর শুরু ‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত

বাইদার দুটি জেলা মুক্ত করল ইয়েমেনি যোদ্ধারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী বাইদা প্রদেশের দুটি জেলা মুক্ত করতে সক্ষম হয়েছে। সৌদি সমর্থিত তাকফিরির নিয়ন্ত্রণে ছিল এই দুটি জেলা।

ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি গতকাল (শুক্রবার) বাইদা প্রদেশের ওই দুটি এলাকা মুক্ত করার ঘোষণা দেন। তিনি বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী দ্বিতীয় পর্যায়ের অভিযান সফলভাবে শেষ করেছে এবং তাকফিরিদের হাত থেকে বাইদা প্রদেশের দুটি জেলা মুক্ত করা হয়েছে।

ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র আরো বলেন, বাইদা প্রদেশের খুব সামান্যই এখন তাকফিরিদের হাতে রয়েছে, প্রদেশের প্রায় পুরোটা এখন ইয়েমেনের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে। তিনি জোর দিয়ে বলেন, সৌদি নেতৃত্বাধীন সামরিক আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনি সেনা ও বিপ্লবী যোদ্ধাদের অভিযান অব্যাহত থাকবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ