মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

পরিবহন বন্ধ রেখে শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করা অমানবিক: নেজামে ইসলাম পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। চলমান লকডাউনে গণপরিবহন বন্ধ রেখে শিল্প কারখানা খুলে দিয়ে শ্রমিকদের কাজে যোগ দিতে রাস্তায় নামিয়ে দেয়া দরিদ্র জনগোষ্ঠীর সাথে নিষ্ঠুর রসিকতা ও অমানবিকতা ছাড়া আর কিছু নয়। মফস্বল এলাকা থেকে শহরে কাজে যোগ দিতে যাওয়া শ্রমিকদের পথে পথে যে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে তার খুবই দুঃখজনক। উপরন্তু মহামারীর উর্ধ্বগতির এই সময়ে ব্যাপকভাবে স্বাস্থ্যবিধি লংঘনের পরিবেশ তৈরি করে দিয়ে জনগনকে কঠিন ঝুঁকির দিকে ঠেলে দেয়া হয়েছে।

মালিক কতৃক চাকুরী হারানোর হুমকি, নিজস্ব উদ্যোগে কোন পরিবহন ব্যবস্থা না করা এবং তিন চার গুন বেশি টাকা খরচ করে নগরমুখী নিম্ন আয়ের মানুষদের সাথে ভোগবাদী লালসায় মত্ত শহুরে পুঁজিপতিদের হৃদয়হীন আচরন মেনে নেয়া যায় না।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। এ বিষয় মানবিকতার পরিচয় দেয়ার জন্য নেতৃবৃন্দ সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।

বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দ হলেন, পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, নায়েবে আমীর আলহাজ্ব আবদুর রহমান চৌধুরী, মুফতী মুহাম্মাদ আলী কাসেমী, ড. মাওলানা খলিলুর রহমান খান আযহারী, হাফেজ মাওলানা সালামাতুল্লাহ, মাওলানা আবদুল খালেক নিজামী, যুগ্মমহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী, মাওলানা মনজুরুল কাদের চৌধুরী, ডাঃ মাওলানা ইলিয়াস খান, সংগঠন সচিব ও ঢাকা মহানগর আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু তাহের খান, সহকারী মহাসচিব মাওলানা আজিজুল হক, আন্তর্জাতিক বিষয়ক সচিব মাওলানা শেখ হুসাইন মুহাম্মাদ শাহজাহান ইসলামাবাদী, দফতর সচিব মুফতি দীনে আলম হারুনী, দাওয়াহ বিষয়ক সচিব মাওলানা হুসাইন আহমাদ হেলাল শাহতলী, সহকারী অর্থ সচিব হাজী আনোয়ারুল কবীর প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ