মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

চট্টগ্রামে করোনায় আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৭৪২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ১৩৪টি নমুনা পরীক্ষা করে ৭৪২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৪ দশমিক ৭৭ শতাংশ।

শনিবার (৩১ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহানগর এলাকায় ৩ জন এবং উপজেলায় ১ জন। চট্টগ্রামে মোট মৃত্যুবরণ করেছেন ৯৬২ জন।

এদিকে চট্টগ্রামে এরইমধ্যে বিভিন্ন হাসপাতালে শয্যা ও আইসিইউ সংকট দেখা দিয়েছে। সরকারি হাসপাতালে ধারণক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি রয়েছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, লকডাউন দেওয়া হলেও মানুষের বিভিন্ন অজুহাতে ঘর থেকে বের হওয়ার প্রবণতাই সংক্রমণ বাড়ার কারণ। তাই মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, হাসপাতালগুলোতে শয্যা সংকট তৈরি হয়েছে। আইসিইউতে নেই স্থান। এই অবস্থায় চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন।

-এএ