বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

করোনায় ময়মনসিংহ মেডিক্যালে আরও ১৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির করোনা ইউনিটে মারা গেছেন তারা। ১৬ জনের আটজন মারা গেছেন করোনা সংক্রমণে এবং বাকি আটজনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গ নিয়ে।

শনিবার (৩১ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য জানিয়েছেন।

করোনা সংক্রমণে মৃতরা হলেন- ময়মনসিংহ নগরীর নওমহল এলাকার আবদুল আউয়াল (৭২), সদরের নুরুল হুদা (৬৫), ফুলপুরের রহিমা খাতুন (৫০), হালুয়াঘাটের নরেশ চন্দ্র (৯৬), গফরগাঁওয়ের মনির হোসেন (৫০), নেত্রকোনা সদরের হামিদা খানম (৮৫), আবদুল আজিজ (৭০) ও টাঙ্গাইল কালিহাতির হাবিবুল্লাহ (৫৮)।

আর উপসর্গ নিয়ে মৃতরা হলেন জেলার ফুলবাড়িয়ার শকুন্তলা (৫০), মুক্তাগাছার সামসুল ইসলাম (৬৫), গৌরীপুরের শামসুদ্দিন (৭০), মোতালেব (৬০), ঈশ্বরগঞ্জের সুফিয়া খাতুন (৭০), জামালপুর সদরের কাছিম উদ্দিন (৭০), শেরপুর ঝিনাইগাতীর আবদুর রহমান (৭৮) ও কিশোরগঞ্জ সদরের রাশিদা (৬০)।

ডা. মহিউদ্দিন আরো জানান, হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪৯০ জন চিকিৎসাধীন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন। নতুন ভর্তি ৮৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন।

জেলা সিভিল সার্জন সূত্র জানায়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ৬৫২ টি নমুনা পরীক্ষা করে ২০৭ জন করোনা শনাক্ত হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ