বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৫ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’

ইরাকে জানাজার নামাজে হামলা, নিহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর ইরাকে একটি জানাজার নামাজে সন্ত্রাসী হামলায় ১৩ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৩০ জুলাই) ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। সালাহাদ্দিন প্রদেশে এমন হামলার ঘটনা ঘটে।

ইরাকি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে অস্ত্রধারীরা সরাসরি গুলিবর্ষণ শুরু করে। এটি দায়েশ গ্রুপের কাজ হতে পারে বলে মনে করা হচ্ছে। তদন্তে আসল তথ্য বেরিয়ে আসবে বলে জানান এক কর্মকর্তা।

২০১৭ সালে আইএসের অস্ত্রধারীরা ইরাক থেকে হটে যেতে বাধ্য হয়। এই প্রদেশ তাদের দখলে ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র-ইরাক কোয়ালিশন বাহিনী অঞ্চলটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু এখনও সেখানে আইএসের তৎপরতা রয়ে গেছে।

ইরাকের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে ইরাকি বাহিনী এখনও প্রায়ই অভিযান চালায় আইএসের বিরুদ্ধে। কারণ আইএস এখনও মনে করে এলাকাটি তাদের দখলে।

দায়েশের তৎপরতা ইদানীং কমে গেলেও ইরাকি সরকারি বাহিনী মাঝে মাঝে অ্যামবুশের শিকার হয়। দায়েশ সবসময় বাগদাদকে টার্গেট করে আসছে। গত ১৯ জুলাই বাগদাদে সন্ত্রাসী হামলায় ৩৬ জন নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করে দায়েশ। বাগদাদ সদর সিটির উপকেন্দ্রে হামলাটি চালানো হয়। সুত্র: গালফ নিউজ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ