মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

আল্লামা আব্দুল খালেক সাম্ভলী রহ. এর ইন্তেকালে ছাত্র জমিয়তের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঐতিহাসিক দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ভারতের দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামীম আল্লামা আব্দুল খালেক সাম্ভলী (রহ.) এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

আজ (৩০ জুলাই) শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি এখলাসুর রহমান রিয়াদ এ শোক জানান।

শোক বার্তায় ছাত্র জমিয়ত সভাপতি বলেন, মাওলানা আব্দুল খালেক সাম্ভলী (রহ.) একজন শিক্ষাবিদ ছিলেন পাশাপাশি দ্বীনের একজন সঠিক পথপ্রদর্শক ছিলেন এবং নিঃসন্দেহে তিনি আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। তাঁর মৃত্যুতে উপমহাদেশের উলামা-মাশায়েখ সর্বোপরি মুসলিম উম্মাহর অপূরনীয় ক্ষতি হয়ে গেল।

আল্লামা আব্দুল খালেক সাম্ভলী (রহ.) এর ইন্তেকালে ছাত্র জমিয়ত বাংলাদেশ গভীর শোক প্রকাশ করছে। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতের সু-উচ্চ স্থানে আসীন করুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ