মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

আল্লামা আব্দুল খালেক সাম্ভলীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের বিশ্বখ্যাত বিদ্যাপীঠ উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম ও মুহাদ্দিস বিশ্ববরেণ্য আলেম আল্লামা আব্দুল খালেক সাম্ভলীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় চরমোনাই পীর বলেন, আল্লামা আব্দুল খালেক সাম্ভলী ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র ও বিনয়ী। তিনি দীর্ঘদিন যাবত উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম হিসেবে সুনামের সাথে দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। ইলমী ও বিনয়ী কথাবার্তায় তিনি সবাইকে খুব সহজেই মুগ্ধ করতে পারতেন। আল্লামা আব্দুল খালেক সাম্ভলী রহ. একজন মানব দরদি, নম্র-ভদ্র, সরল মনের অধিকারী ও প্রতিভাবান ছিলেন। তিনি দেশ-বিদেশে ইলমে নববীর আলো বিতরণ করে গেছেন।

তিনি আরও বলেন, তিনি বড় মাপের একজন দায়ী ছিলেন। তিনি বাংলাদেশে বহুবার এসেছেন এবং তার সান্নিধ্যের সুযোগ হয়েছে আমার। তিনি ব্যক্তিগতভাবে আমাকে অনেক মহব্বত করতেন।

পীর সাহেব চরমোনাই আল্লামা শাম্ভলীর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবদেনা জ্ঞাপন করে বলেন, আল্লাহ তায়ালা হযরতকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করুন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে সবরে জামিল এখতিয়ারের তৌফিক দিন, আমীন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ