মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

দেশের অর্থনীতিকে পরনির্ভরশীল করছে সরকার: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গোটা দেশ এখন দুর্নীতিতে পরিপূর্ণ। দেশের অর্থনীতিকে পরনির্ভরশীল করছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৩০ জুলাই) বিকেলে এক ভার্চুয়াল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, দেশে প্রায় ৬ কোটি লোক দারিদ্রসীমার নিচে। আরও দুই কোটি লোক নতুন করে দরিদ্র হয়ে গেছে। মানুষ দরিদ্র থেকে আরও দরিদ্র হয়ে যাচ্ছে।

সাউথ-ইস্ট এশিয়ার দেশগুলোর মধ্যে একটা রোল মডেল মধ্য আয়ের দেশ, উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। এটা একটা মিথ বলে মন্তব্য করেন ফখরুল।

তিনি বলেন, ব্যাংকিং সেক্টর ও শেয়ার মার্কেটকে ধ্বংস করে দিয়েছে সরকার। মানিলন্ডারিং এর ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এছাড়া দুদকের প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিষয়ে সমালোচনা করেন তিনি।

-এএ