সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিক্ষার্থীদের মারধর ও মানসিক নির্যাতন নিষিদ্ধ করল বেফাক আল-আযহারের আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন চবির দুই অধ্যাপক শাহাদত বার্ষিকীতে পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা সামিউল হককে স্মরণ সময়মতো টাকা জমা না দিলে হজের প্রাথমিক নিবন্ধন বাতিল: হাব নারী শিক্ষা প্রশ্নে তালেবানের নীতিকে সমর্থন ডা. জাকির নায়েকের আল-ইবরাহিমি মসজিদ: দুই সহস্র বছরের ইতিহাস, স্থাপত্য ও দখলের ক্ষত এক বছর পর খুলে দেওয়া হলো খিলগাঁও কবরস্থান মসজিদ পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে কার্যকর উদ্যোগ নিন: খেলাফত মজলিস পবিত্র কাবার ভেতরে নামাজ আদায় করলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে স্বাগত, আমাদের শায়খুল ইসলাম!

দেওবন্দের নায়েবে মুহতামিম আল্লামা আব্দুল খালেক সাম্ভলী আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: ভারতের ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম ও মুহাদ্দিস আল্লামা আবদুল খালেক সাম্ভলী রহ. ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়িন্না ইলাইহী রাজিউন।

আজ শুক্রবার (৩০ জুলাই) বিকাল ৪ টায় ভারতের মুজাফফরনগর এলাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন আল্লামা আবদুল খালেক সাম্ভলী রহ. এর বাংলাদেশী শাগরেদ মুফতি আবুল কাসেম মুহাম্মদ তাজুল ইসলাম।

তিনি বলেন, আজ বিকাল ৪ টায় তিনি ইন্তেকাল করেছেন। বিষয়টি হজরতের বড় ছেলে মাওলানা মুহাম্মদ উজাইর আমাকে জানিয়েছেন।

মুত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি দীর্ঘদিন যাবত বিশ্বখ্যাত বিদ্যাপীঠ উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আল্লামা আব্দুল খালেক সাম্ভলী রহ. এর জানাজার সময় এখনো জানা যায়নি।

আল্লামা আব্দুল খালেক সাম্ভলী রহ. এর আগে ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। তার ক্যান্সারের চিকিৎসার জন্য প্রথমে মিরাঠের স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ২১ জুন দিল্লির রাজীব গান্ধি ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালে ভর্তির দুদিন পর ২৩ জুন সুস্থ হয়ে মাদরাসায় ফিরেছিলেন তিনি।

এরপর পুনরায় গত ২৬ জুলাই থেকে অসুস্থতাবোধ করলে মুজাফফর নগর হাসপাতালে ভর্তি করা হয়েছিলো দেওবন্দের নায়েবে মুহতামিম ও মুহাদ্দিস আল্লামা আব্দুল খালেক সাম্ভলী রহ. কে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ