মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা তৈরিতে জুমার বয়ানে ইমামদের বিশেষ আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহামারি করোনার ডেল্টা ধরনের আঘাতে ভয়াবহ পরিস্থিতি সারা দেশে। প্রতিদিন দুই শতাধিক মানুষ প্রাণ হারাচ্ছেন, আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। এমন পরিস্থিতির মধ্যে এবার দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু হানা দিয়েছে। এই পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধিতে মসজিদে-মসজিদে জুমার নামাজের সময় মসজিদের ইমামরা ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস করতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতু ১৭০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।ডেঙ্গিতে আক্রান্তদের অধিকাংশই রাজধানী ও ঢাকা বিভাগের।

এ অবস্থায় ছুটির দিনেও (শুক্রবার) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ডেঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করেছে। এছাড়াও ডেঙ্গি মশার প্রজননস্থল সম্পর্কে জনগণকে সচেতন করতে ওয়ার্ডে-ওয়ার্ডে মাইকিং করা হয়েছে এবং মসজিদে-মসজিদে ইমামরা জনসচেতনতা সৃষ্টি ও মশার লার্ভা ধ্বংসে মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিন দক্ষিণ সিটি করপোরেশন ডেঙ্গি মশার নিয়ন্ত্রণে ১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এছাড়াও করপোরেশনের অঞ্চল ২, ৩ ও ৫ এর সব ওয়ার্ডসহ অন্যান্য অঞ্চলের প্রায় সব ওয়ার্ডে ডেঙ্গি মশার লার্ভা ধ্বংসে জনসচেতনতা বৃদ্ধিতে মাইকিং করা হয়েছে। পাশাপাশি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও কাউন্সিলরদের অনুরোধের প্রেক্ষিতে মসজিদে-মসজিদে জুমার নামাজের সময় মসজিদের ইমামরা ডেঙ্গি মশার প্রজননস্থল ধ্বংস করতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপার নেতৃত্বে এডিস মশা নিয়ন্ত্রণের লক্ষ্যে আজ অঞ্চল ৪ এর আওতাধীন ৩০ নম্বর ওয়ার্ডে ৩৫টি ভবন পরিদর্শন করা হয়।

এ সময় দেবি দাস ঘাট লেনের ৩২/বি এ 'মীম ফুড এর জাহান টোস্ট স্পেশাল বিস্কুট ফ্যাক্টরিতে' মশার লার্ভা পাওয়ায় ১টি মামলা দায়ের ও ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান প্রসঙ্গে তানজিলা কবির ত্রপা বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজকের অভিযান এ আমরা 'জাহান টোস্টের স্পেশাল বিস্কুট ফ্যাক্টরিতে' অভিযান পরিচালনা করেছি এবং সেখানে মশার লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেছি।

জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে মাইকিং করা ও ইমামদের প্রতি অনুরোধ জানানো প্রসঙ্à