রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত

আল্লামা আব্দুল খালেক সাম্ভলী রহ. এর জানাজা রাত ১১ টায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: ভারতের ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম ও মুহাদ্দিস আল্লামা আবদুল খালেক সাম্ভলী রহ. এর জানাজার নামাজ ভারতের স্থানীয় সময় রাত ১১ টায় দেওবন্দের মুলসূরীতে অনুষ্ঠিত হবে। বিষয়টি দেওবন্দের মুফতি আসাদ কাসেমী আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

এর আগে আজ শুক্রবার (৩০ জুলাই) বিকাল ৪টায় ভারতের মুজাফফরনগর এলাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়িন্না ইলাইহী রাজিউন।

মুত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

বিশ্বখ্যাত বিদ্যাপীঠ উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছিলেন আল্লামা আব্দুল খালেক সাম্ভলী রহ.। তিনি অত্যান্ত ইলমী ও বিনয়ী মানুষ হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। দায়িত্বের প্রতি অত্যন্ত সচেতন ছিলেন।

এর আগে তার ক্যান্সারের চিকিৎসার জন্য মিরাঠের স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ২১ জুন দিল্লির রাজীব গান্ধি ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালে ভর্তির দুদিন পর ২৩ জুন সুস্থ হয়ে মাদরাসায় ফিরেছিলেন তিনি। এরপর পুনরায় গত ২৬ জুলাই থেকে অসুস্থতাবোধ করলে মুজাফফর নগর হাসপাতালে ভর্তি করা হয়েছিলো দেওবন্দের নায়েবে মুহতামিম ও মুহাদ্দিস আল্লামা আব্দুল খালেক সাম্ভলী রহ. কে।

এদিকে তার ইন্তেকালে শোকে ভাসছে দেওবন্দসহ মুসলিম বিশ্ব। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শোক প্রকাশ করেছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী ও দেওবন্দের সদরুল মুদাররিসীন, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা আরশাদ মাদানীসহ আরও অনেকে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ