মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

২৪ ঘন্টায় সারা দেশে আরও ২৩৯ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গেল ২৪ ঘন্টায় সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩৯ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০ হাজার ২৫৫ জনে। এছাড়া গেল ২৪ ঘন্টায় দেশে নতুন করে ১৫ হাজার ২৭১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১২ লাখ ২৬ হাজার ২৫৩ জন। আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) করোনা সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে, গতকাল বুধবারের সংবাদ বিজ্ঞপ্তিতে করোনায় আক্রান্ত হয়ে ২৩৭ জনের প্রাণহানি এবং ১৬ হাজার ২৩০ জনের নতুন করে সংক্রমিত হওয়ার তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে, সারা বিশ্বে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১৯ কোটি ৬৮ লাখ ৮৫ হাজার ৩৮৩। আর করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যু হয়েছে ৪২ লাখ ৭ হাজার ৫২০ জনের। এছাড়া বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৭ কোটি ৮২ লাখ ৬০ হাজার ৫৮১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। আর বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ