মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ১০২ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ৮৯১ থেকে ১০২ টাকা বাড়িয়ে ৯৯৩ টাকা করেছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিশ্ববাজারে দাম বাড়ায় বাংলাদেশেও দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আগামী আগস্ট মাস থেকে এই দাম কার্যকর হবে।

একইসঙ্গে লিটারে ৪ টাকা ৭১ পয়সা বেড়েছে যানবাহনে ব্যবহৃত এলপিজি বা অটোগ্যাসের দামও। গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম প্রতি লিটারে হচ্ছে ৪৮ টাকা ৭১ পয়সা। আগে এটি ছিল ৪৪ টাকা।

বৃহস্পতিবার (২৯ জুলাই) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল।

এর আগে গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

উৎপাদন পর্যায়ে ব্যয় পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি সাড়ে ১২ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই থাকছে।

সংবাদ সম্মেলনে মো. আবদুল জলিল বলেন, ‘যেহেতু আমদানি পর্যায়ের দামের সাথে দেশের বাজারে দাম সমন্বয় করা হয়েছে। এর বাইরে মুদ্রার মান আর মূসকের পরিবর্তন ছাড়া অন্য কিছু বিবেচনায় আনা হয়নি।’

তিনি বলেন, ‘সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি থেকে এলপিজি আমদানি করা হয় এবং তারাও প্রতি মাসে দাম নির্ধারণ করে দেয়। জুলাই মাসে সৌদিতে প্রোপেন ও বিউটেনের ঘোষিত গড় দাম বিবেচনায় আমাদের দেশে আগস্ট মাসের জন্য দাম নির্ধারণ করা হয়েছে।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ