মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

সিলিন্ডারে এলপিজির দাম বাড়ল ১০২ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেসরকারি পর্যায়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১০২ টাকা বাড়িয়ে ৯শ’ ৯৩ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। ১ আগস্ট থেকে কার্যকর হবে এলপিজির নতুন এই দাম। বিইআরসি'র চেয়ারম্যান বলেছেন দেশের বাজারে কেউ নির্ধারিত দামের বেশি রাখলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের বাজারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের দাম সমন্বয় করা হচ্ছে প্রতি মাসেই। গত মাসে বেসরকারি পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৪৯ টাকা বাড়িয়ে করা হয় ৮শ‘ ৯১ টাকা। যা চলতি মাসে কার্যকর আছে। এবার আবারও সিলিন্ডার প্রতি ১০২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

সংবাদ সম্মেলনে এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল। এ সময় উপস্থিত ছিলেন- বিইআরসির সদস্য মোহম্মদ আবু ফারুক, মকবুল ই ইলাহি চৌধুরী, মোহাম্মদ বজলুর রহমান, মো. কামরুজ্জামান।

দেশের বাজারে বিইআরসি নির্ধারিত দামের চেয়ে বেশি দরেই বিক্রি করতে দেখা যায় গ্যাস সিলিন্ডারের। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যের পাশাপাশি ভোক্তা পর্যায়ের অভিযোগ আছে বাড়তি দামের। এসব অভিযোগের সুনির্দিষ্ট তথ্য খতিয়ে দেখতে বাজার পর্যবেক্ষণে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান বিইআরসি চেয়ারম্যান।

তিনি বলেন, কমিটি বাজারের তথ্য সংগ্রহ করবে। অভিযোগ দেখবে। প্রতিবেদন জমা দিবে। অভিযুক্তের বিরুদ্ধে অপরাধ পেলে তখন দুদকের মতো আইনি ব্যবস্থার দিকে যাব। আদেশ অমান্য অপরাধ।

ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম মূসক ছাড়া ৪৫ টাকা ৯২ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। অপরিবর্তিত রাখা হয়েছে সরকারি এলপিজির দাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ