বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন:
গাজীপুর প্রতিনিধি>

গাজীপুরের শ্রীপুর উপজেলায় নয়নপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কভার্ডভ্যান চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার নয়নপুর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আবুল হোসেন (৮৬) ও তার স্ত্রী রূপজান বিবি (৭৯)। শ্রীপুর উপজেলার নয়নপুর বাজারে বৃদ্ধ স্বামী স্ত্রী এক সাথে রাস্তা পারাপারের সময় একটি কার্ভাডভ্যান চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মারা যান রুপজান বিবি আর আহত আবুল হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

নিহত আবুল হোসেন মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। মাওনা হাইওয়ে থানার (ওসি) কামাল হোসেন জানান, ঘটনাস্থল থেকে নিহত রুপজানের লাশ উদ্ধারেরর পর স্বজনের আবেদনের প্রেক্ষিতে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি ক্রমে লাশ স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ