রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত

শাগরিদে মাদানী আল্লামা নুরুদ্দিন গহরপুরী রহ. এর স্ত্রী ইন্তেকালে জমিয়তের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সাবেক সভাপতি, শাগরিদে মাদানী শায়খুল হাদিস আল্লামা নুর উদ্দিন রহ.এর সহধর্মিনী এবং বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাক এর সহ-সভাপতি, হাইয়াতুল উলইয়ার সদস্য, সিলেট গহরপুর মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুসলেহ উদ্দিন রাজুর আম্মার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ)।

আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদিস হাফেজ মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ও মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম এই শোক জানান।

নেতৃদ্বয় বলেন, এই মহীয়সী নারীর ইন্তেকালে জাতি একজন প্রকৃত আল্লাহর বান্ধীকে হারালো। তিনি গহরপুরী রহ. এর জীবন সঙ্গিনী হিসেবে দীর্ঘদিন তাঁর সান্নিধ্য পেয়ে নিজেকে প্রকৃত মানুষ হিসেবে গঠন করেছিলেন।

আল্লাহ পাক তাঁর সমস্ত নেক আমলকে কবুল করে ও গুনাহ-খাতাগুলো মাফ করে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তারা।

উল্লেখ্য, আজ বেলা ১১ টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় এই মহীয়সী নারী ইন্তেকাল করেন। এরপর বাদ মাগরিব তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ