বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

মমেকে আরও ১৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন করোনায় ও ১৩ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আবদুল হামিদ (৬০), নেত্রকোনা সদরের এমদাদুল হক (৮৫) ও শেরপুর নালিতাবাড়ির আমিরউদ্দিন (৯০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের নজরুল ইসলাম (৬২), গোলাপ আলি (৫৫), দুলু মিয়া (৩০), সাবু খাতুন (৮৫), হোসনে আরা (২৫), হালুয়াঘাটের খোকন মিয়া (৫৫), ত্রিশালের পারভিন আক্তার (৪৫), গফরগাঁওয়ের সুরাইয়া খাতুন (৬৫), শেরপুর সদরের সাজেদা বেগম (৫৫), মনোয়ারা বেগম (৬৫), নেত্রকোনা সদরের সুজিত চন্দ্র দাস (৬০), টাঙ্গাইল সদরের পরিমল চন্দ্র (৫২) ও ধনবাড়ির সৌরভ (১৩)।

তিনি আরও বলেন, আইসিইউতে ২০ জনসহ হাসপাতালের করোনা ইউনিটর ৪৫৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৮৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩ জন।

জেলা সিভিল সার্জন সূত্র জানায়, ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেষ্টে ১৬৬০টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৪৫৮ জন করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ২০৬, নান্দাইলে ২৩, ঈশ্বরগঞ্জে ১৭, গৌরিপুরে ৩৬, মুক্তাগাছায় ৪৮, ফুলবাড়িয়ায় ১৪, গফরগাঁও ২৩, ভালুকায় ২২, ত্রিশালে ১৪, তারাকান্দায় ৬, হালুয়াঘাটে ২৪, ধোবাউড়ায় ৪, ফুলপুরে ২১ জন করে করোনা শনাক্ত হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ