মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

বিধিনিষেধের সপ্তম দিনে বেড়েছে ব্যক্তিগত গাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কঠোর বিধিনিষেধের সপ্তম দিনে সড়কে বেড়েছে ব্যক্তিগত গাড়ি ও সাধারণ মানুষের উপস্থিতি। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল থেকে কয়েকশো ব্যক্তিগত পরিবহন এবং মোটরসাইকেলকে জরিমানা করেছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান থাকলেও বেশির ভাগ হেঁটেই ঢাকায় প্রবেশ করছে। এছাড়া ব্যক্তিগত গাড়িতে করেও ঢাকায় প্রবেশ ও বের হচ্ছে সাধারণ মানুষ। বিধিনিষেধ সড়কে ভাড়ায় চালিত মোটরসাইকেল সংখ্যা বেড়েছে। এক স্থান থেকে অন্য স্থানে যেতে গুণতে হচ্ছে কয়েকগুণ বাড়তি ভাড়া।

পুলিশ বলছে, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হলেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গতকাল বুধবার ৫৬২ গ্রেফতার ও জরিমানা করা হয়। ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপ-কমিশনার ইফতেখারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতে জরিমানার হার বাড়ানো হয়েছে। যাতে এটা দেখে অন্যরা কোনো ঠুনকো কারণে ঘরের বাইরে বের না হয়।’

এর আগে চতুর্থ দিন (২৬ জুলাই) রাজধানী থেকে ৫৬৬ জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ১৬৪ জনকে এক লাখ ২৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। গ্রেফতার ও ভ্রাম্যমাণ আদালতের জরিমানার বাইরেও ডিএমপির ট্রাফিক বিভাগ ৪৪৩টি গাড়ির বিপরীতে ১০ লাখ ২১ হাজার টাকা জরিমানা করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ