রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদ: পুনর্নির্মাণে ১০ মিলিয়ন ডলার অনুদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত একটি মসজিদ পুনর্নির্মাণে ১০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে একটি আন্তর্জাতিক সেবাপ্রতিষ্ঠান। ক্রাইস্টচার্চের লিনউড মসজিদ পুনর্নির্মাণে বিশাল অঙ্কের এ তহবিল দিয়েছে আরব আমিরাতের জায়েদ চ্যারিটেবল অ্যান্ড হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন।

লিনউড মসজিদের ইমাম আবদুল লতিফ জানান, ২০১৯ সালের ১৫ মার্চ হামলার পর উচ্চপদস্থ দায়িত্বশীল ব্যক্তিরা যখন আমাকে আবুধাবি নিয়ে যান এবং মসজিদ পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দেন, তখন আমি আনন্দে কেঁদে ফেলি।

তিনি আরো বলেন, ‘জায়েদ চ্যারিটেবল অ্যান্ড হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বর্তমান মসজিদের সামনের স্থানটি এক লাখ ৩৭ হাজার ডলার দিয়ে জায়গাটি ক্রয় করে। অতঃপর তাতে নিউজিল্যান্ডের সবচেয়ে উন্নত মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়।’ বিশ্বব্যাপী মানবসেবামূলক প্রকল্প বাস্তবায়নে আরব আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ১.৪ বিলিয়ন ডলার ব্যয় করে তা প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্বের বিভিন্ন দেশে আমিরাতভিত্তিক এই দাতব্য সংস্থাটি অসংখ্য মসজিদ প্রতিষ্ঠা করেছে।

ফাউন্ডেশনের মুখপাত্র তাওফিক আল ইদরিসি বলেন, ‘সেখানকার সমপ্রদায়ের প্রতি এটি হবে সর্বোত্তম সমবেদনা জ্ঞাপন। তা ছাড়া হামলায় ক্ষতিগ্রস্ত স্থানীয় মুসলিম সমপ্রদায়, সর্বোপরি নিউজিল্যান্ডবাসীর জন্য তা হবে আশার উজ্জ্বল প্রদীপ।’

মসজিদের সঙ্গে একটি ৩২৫ বর্গফুটের টলারেন্স সেন্টারও থাকবে, যেখানে সহনশীলতা, শান্তি ও একতা বিষয়ে সবাইকে উদ্বুদ্ধ করা হবে। এ ছাড়া অফিসকক্ষ, সম্মেলন স্থান, ফাংশন কক্ষ, দুটি অ্যাপার্টমেন্ট ও তিনটি খুচরা দোকান থাকবে। এ ছাড়া ১৫ মার্চ ক্ষতিগ্রস্ত সমপ্রদায়ের সম্মতিক্রমে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের নাম ৫১টি জানালার কাচে লেখা হবে।

অস্ট্রেলিয়ান প্রকৌশলী ড. হাসান আলইজাজিক জানান, নতুন মসজিদের ভবন নির্মাণের নকশা তিনি করেন। ক্রাইস্টচার্চবাসীর জন্য এমন মহৎ কাজে নিজের অংশগ্রহণকে সৌভাগ্য বলে তিনি মনে করেন।

আল নূর মসজিদে নিহত তারিকের পিতা রাশিদ উমর জানান, লিনউড মসজিদ পুনর্নির্মাণকালে নিহতদের নাম স্মরণীয় করার পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। তবে এই মহৎ কাজে তাদের পরিবার পুরোপুরি সম্পৃক্ত থাকতে পছন্দ করে। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ