মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তির জন্য খেলাফত মজলিসের বিশেষ দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক বলেছেন, দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েই চলছে। দিনের পর দিন লকডাউন দিয়েও কোন কাজ হচ্ছে না। এর মধ্যে যুক্ত হয়েছে ডেঙ্গুর প্রকোপ।

আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় জুম এ্যাপে আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের নায়েবে আমীর, যুগ্মমহাসচিব, সম্পাদকমন্ডলী ও নির্বাহী পরিষদের সদস্যগণ সংযুক্ত ছিলেন।

তিনি আরো বলেন, হাসপাতালগুলোতে আইস্ইিউ সংকট, অক্সিজেন সংকট মারাত্মক আকার ধারণ করেছে। প্রয়োজনীয় প্রস্ততির অভাব ও অব্যবস্থাপনার কারণে মানুষ যথাযথ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সরকারকে যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। আর করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তির জন্য আল্লাহর সাহায্য চাইতে হবে।

বেশী বেশী তাওবাহ-ইসতিগফার করতে হবে। একই সাথে সবাইকে স্বাস্থ্য বিধি পরিপালনে সতর্ক হতে হবে। লকডাউনে ক্ষতিগ্রস্থ সীমিত আয়ের মানুষের জন্য সরকারের পক্ষ থেকে দীর্ঘ মেয়াদি খাদ্য সহায়তা কর্মসূচী চালু করতে হবে। সমাজের সামর্থবানদেরকেও দৃর্দশাগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতেহবে। খেলাফত মজলিসের কেন্দ্রী নির্বাহী পরিষদের ভার্চুয়াল বৈঠকের উদ্বোধনী বক্তেব্যে তিনি এ কথা বলেন।

তিনি খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের-সহ গ্রেফতারকৃত উলামায়েকেরাম ও নেতৃবৃন্দের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী করেন।

বৈঠকে ক্রমবর্ধমান করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তির জন্য ও গত মঙ্গলবার মৃত্যুবরণকারী শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরুজ্জামান চৌধুরী ও কোভিড-১৯-এ মৃত্যুবরণকারীদের মাগফিরাত কামনা করে ও আক্রান্ত সকলের আশু আরোগ্য কমানা করে বিশেষ দোয়া করা হয়।

-এটি