রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

অবশেষে শায়েখ জাকজাকিকে নির্দোষ ঘোষণা করল নাইজেরিয়ার আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার ইসলামিক মুভমেন্ট দলের নেতা শেখ ইব্রাহিম জাকজাকি ও তার স্ত্রীর বিরুদ্ধে আনীত সব অভিযোগ থেকে বেকসুর খালাস দিয়েছে সেদেশের মধ্যাঞ্চলীয় কাদুনা প্রদেশের একটি আদালত।

২০১৮ সালের ১৫ মে তাদের বিচার শুরু হয় যা তিন বছরেরও বেশি সময় ধরে চলল। কাদুনা হাইকোর্ড বুধবার জাকজাকির ব্যাপারে চূড়ান্ত রায় দিয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী।

আদালতের রায় ঘোষিত হওয়ার পর বুধবারই জাকজাকি ও তার স্ত্রীকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়। ইসলামিক মুভমেন্টের নেতার আইনজীবী ইসহাক আদম বলেছেন, ‘শেষ পর্যন্ত আমরা তাদের পরাজিত করেছি। আমরা বিজয়ী হয়েছি।”

শেখ জাকজাকি ও তার স্ত্রী মাল্লিমা জিনাতের বিরুদ্ধে নরহত্যা, জনশৃঙ্খলা ভঙ্গ ও বেআইনি জনসভা করাসহ আরো বেশি কিছু অভিযোগ এনেছিল কাদুনার প্রাদেশিক সরকার। অভিযুক্তরা এসব অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে এসেছিলেন।

নাইজেরিয়ার সরকারি সেনারা ২০১৫ সালের ১৩ ডিসেম্বর কাদুনা প্রদেশের জারিয়া শহরের একটি হুসাইনিয়ায় হামলা চালিয়ে শেখ জাকজাকি ও তার স্ত্রীকে গ্রেফতার করে।

ওই হামলায় শেখ জাকজাকির তিন সন্তানসহ শত শত নাইজেরিয় মুসলমান নিহত হন। এছাড়া, জাকজাকি ও তার স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় ধরে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত নাইজেরিয়ার আদালতই নির্দোষ ঘোষণা করে তাদেরকে মুক্তি দিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ