মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

বুয়েট শিক্ষার্থীকে যৌন হয়রানি: তদন্ত কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে তার কয়েকজন সহপাঠীর বিরুদ্ধে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে বুয়েট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সত্যপ্রসাদ মজুমদার এই তদন্ত কমিটি গঠন করেন। কোনও নির্দিষ্ট সময় বেঁধে না দিয়ে তদন্ত কমিটিকে যথাশীঘ্র প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান বলেন, হেনস্থার শিকার নারী শিক্ষার্থীর পক্ষ হয়ে ওই ব্যাচের শ্রেণি প্রতিনিধি বিষয়টি জানায়। এর পরিপ্রেক্ষিতে উপাচার্য একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন।

তবে তদন্ত কার্যক্রম নির্বিঘ্ন করার স্বার্থে গঠিত তদন্ত কমিটির প্রধান ও অন্যান্য সদস্যের নাম বুয়েটে প্রকাশ করে না।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, এ ধরনের কমিটি সাধারণত পাঁচ সদস্যের হয়। তবে আমরা কমিটির কারও নাম প্রকাশ করি না, যেন সদস্যরা নির্বিঘ্নে কাজ করতে পারেন।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায়‑ বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১৯তম ব্যাচের এক নারী শিক্ষার্থীকে যৌন হেনস্থার অভিযোগে উঠে একই ব্যাচের জারিফ হোসাইন ও তার তিন বন্ধুর বিরুদ্ধে। অভিযুক্ত বাকিরা হলেন— সালমান সায়ীদ, জারিফ ইকরাম ও জায়ীদ মনোয়ার চৌধুরী।

যৌন হয়রানির শিকার ওই নারী শিক্ষার্থী বিষয়টি প্রথমে নারীদের একটি গ্রুপে ও পরে অন্য সহপাঠীকে অবগত করেন। পরে তার এক সহপাঠী হাফিজুল হক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে, শুরু হয় তীব্র আলোচনা-সমালোচনা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ