রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত

গুরুতর অসুস্থ দেওবন্দের নায়েবে মুহতামিম আল্লামা আব্দুল খালেক সাম্ভলী, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: ভারতের ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম ও মুহাদ্দিস আল্লামা আবদুল খালেক সাম্ভুলী গুরুতর অসুস্থ। হাসপাতালে ভর্তি ছিলেন দীর্ঘদিন।

মাওলানা আব্দুল খালেক সাম্ভলীকে পরীক্ষা করলে ক্যান্সার ধরা পড়ে তার। ক্যান্সারের চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে মিরাঠের স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর গত ২১ জুন দিল্লির রাজীব গান্ধি ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালে ভর্তির দুদিন পর ২৩ জুন সুস্থ হয়ে মাদরাসায় ফিরেন তিনি। মাদরাসায় ফিরে এতদিন সুস্থই ছিলেন তিনি।

[caption id="" align="aligncenter" width="438"]No description available. দেওবন্দের ছাত্রদের পরিচালিত একটি পেইজ থেকে আল্লামা আব্দুল খালেক সাম্ভলীর সুস্থতার জন্য দোয়া চেয়ে দেয়া এক পোস্ট[/caption]

কিন্তু গত ২৬ জুলাই থেকে পুনরায় অসুস্থতাবোধ করছেন দেওবন্দের নায়েবে মুহতামিম ও মুহাদ্দিস আল্লামা আব্দুল খালেক সাম্ভলী। বর্তমানে দেওবন্দের নিজ বাসায় বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন বিখ্যাত এ আলেম। দেওবন্দের শায়খুল হিন্দ মাদরাসার মুহতামিম মুফতি আসাদ কাসেমী আওয়ার ইসলামকে এ সংবাদ নিশ্চিত করেছেন।

এদিকে তার সুস্থতার জন্য বিশ্ববাসীর কাছে দোয়া চেয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ