বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

খাগড়াছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করল ইসলামী যুব আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

ইসলামী যুব আন্দোলনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত দেশব্যাপী ১লক্ষ বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে জেলা শহরের বিভিন্ন স্পটে এক হাজার 'বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি' পালিত হয়েছে।

বুধবার (২৮ জুলাই) সকাল ৯টায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ।

তিনি বলেন, প্রাকৃতিক সৌন্দর্য্যের সবচেয়ে গুরুত্বপূর্ন উপাদান হচ্ছে এই বৃক্ষ। দিন দিন কমে যাচ্ছে গাছপালার পরিমান। হারাতে বসেছে পৃথিবীর স্বাভাবিক সৌন্দর্য্য।তাই প্রকৃতির সৌন্দর্য রক্ষা ও সবুজ স্বদেশ গড়তে সকলকে বৃক্ষ রোপণ করার জন্য আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন- ইসলামী যুব আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার সহসভাপতি ডা. মুহাম্মদ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রমজান আলী, দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা দেলোয়ার আল আমিন, উপসম্পাদক মুহাম্মদ তসলিম উদ্দিন প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ