বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

হিলিতে স্বাস্থ্যবিধি না মানায় ৩০ জনকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের হিলিতে লকডাউনের মাঝেও ক্লাবে বসে টিভি দেখাসহ স্বাস্থ্যবিধি না মানায় ও বিধিনিষেধ অমান্য করে অপ্রয়োজনে ঘোরাফেরা করায় ৩০জনকে ১০ হাজার ৪শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলির বোয়ালদাড় বাজার, জাংগই ও রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম তাদের এই জরিমানা করেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম বলেন, দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে, তাই সংক্রামন রোধে ১৪দিনের লকডাউন চলছে। লকডাউনে সরকারি যেসব নির্দেশনা রয়েছে সেগুলো প্রতিপালনে বিজিবি ও পুলিশের সহায়তায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরপরের মানুষজন ঘর থেকে বাহির হচ্ছেন, স্বাস্থ্যবিধি না মেনে ও বিধিনিষেধ অমান্য করে অপ্রয়োজনে ঘোরাফেরা করছেন। এমন অপরাধে ৩০জনকে ১০ হাজার ৪শ টাকা জরিমানা করা হয়েছে। এদের মধ্যে ১৫জনকে একটি ক্লাব থেকে পাওয়া যায়, যারা দাবী করেন তারা টিভিতে খেলা দেখছিলেন। কিন্তু সেখানে বিপুল পরিমান তাস ও জুয়া খেলার নমুনা স্বরুপ স্কোর লেখার খাতা পাওয়া যায়।

এসময় ক্লাবটিকে তালাবদ্ধ করে দেওয়া হয় ও সরকারি নির্দেশনা অমান্য করে লোক সমাগম করায় প্রত্যেককে অর্থদন্ড করা হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ