সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮


শুধু খুলনায় করোনায় আরও ৪৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে; একই সময়ে নতুন করে এক হাজার ৪৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে খুলনায় ৯ জন, যশোরে দুজন, বাগেরহাটে দুজন, সাতক্ষীরায় একজন, যশোরে দুজন, নড়াইলে দুজন, মাগুরায় দুজন, ঝিনাইদহে দুজন, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে চারজন করে মৃত্যু হয়েছে।

এর আগে সোমবার বিভাগে করোনায় ৪৬ জনের মৃত্যু হয়; এক হাজার ১৮৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এতে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা একই রকম থাকলেও বেড়েছে শনাক্ত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ