মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

বয়স ১৮ হলেই কেন্দ্রে এনআইডি দেখিয়ে মিলবে টিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১৮ বছর বয়সের ঊর্ধ্বের যেকোনো নাগরিক জাতীয় পরিচয়পত্র নিয়ে কেন্দ্রে গেলেই তাকে করোনার টিকা দেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ মঙ্গলবার সচিবালয়ে করোনা সংক্রমণের সার্বিক বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা দেওয়া হবে। ১৮ বছর বয়সের ঊর্ধ্বের যেকোনো নাগরিক জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই তাঁকে টিকা দেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ টিকা কার্যক্রম মনিটরিং করবেন বলে জানান তিনি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলমান লকডাউন ৫ আগস্ট পর্যন্ত চলবে। শিল্পপতিরা কলকারখানা পুনরায় চালুর অনুরোধ জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “লকডাউন শিথিল করার ব্যাপারে শিল্প প্রতিষ্ঠানের মালিকরা যে অনুরোধ করেছিলেন তা রক্ষা করা সম্ভব হয়নি।”

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ