মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৪৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত চব্বিশ ঘণ্টায় অন্তত ১৪৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে এটি একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এদিন সকাল ৮টা পর্যন্ত ১৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর মোট এক হাজার ৯৫৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাইরের বাসিন্দা মাত্র ৫১ জন।

সোমবার ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১২৩ জন ও রবিবার ভর্তি হয়েছিলেন ১০৪ জন।

মোট শনাক্তদের মধ্যে চলতি মাসেই শনাক্ত হয় এক হাজার ৫৭৩ জন। গত মাসে ২৭২ জনকে শনাক্ত করা হয়েছিল। মে মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ছিল ৪৩ জন।

তবে, হাসপাতালে ভর্তি অধিকাংশ রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। ৫০৯ জন এখনও ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং সাত জন ঢাকার বাইরে চিকিৎসাধীন আছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ