শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ইবাদতে কেন স্বাদ অনুভব হয় না: শায়েখ মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অনেক সময় আমরা নামাজ আদায় করি, কিন্তু নামাজে স্বাদ পাই না। কেন? কারণ অনেক। যেসব কারণে নামাজে স্বাদ লাভ করি না, তন্মধ্যে অন্যতম কারণ হলো— গুনাহ।

গুনাহ করার কারণে সালাতের মজাটা কমে যায়। নামাজের স্বাদ চলে যায়। ইবাদতের আহ্লাদ হ্রাস পায়। কিন্তু যারা রাস্তায় চলাচলের সময় নিজেদের চক্ষুকে নিয়ন্ত্রণ করে চলেন, গুনাহ থেকে বেঁচে থাকেন; আল্লাহ তাদের সেই স্বাদ ও মজা দান করবেন।

কারণ, তারা বিশ্বাস করে— কেউ দেখছে না, তবে আল্লাহ তো দেখছেন। আল্লাহ তাআলা বলেন— ﴿يَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ﴾ অর্থ : চোখের চুরি এবং অন্তরের গোপন বিষয় তিনি জানেন। (সুরা গাফির, আয়াত : ১৯)

আল্লাহ অন্তরের গোপন কথা যেমন জানেন, চক্ষু দিয়ে কোনো দিকে দেখা হচ্ছে সেটাও জানেন। তাহলে কেউ না দেখলেও একান্ত আল্লাহকে ভয় করে— যদি আমরা চক্ষু অবনত রাখি, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন।

আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহর মনিটরিংকে বিশ্বাস করা; এটাকে বলা হয় তাকওয়া। তাকওয়া অর্জন করতে পারলে— সবকিছু আমার জন্য সহজ হবে। দুনিয়া সহজ হবে, জান্নাত অবধারিত হবে। দোয়া কবুল হবে, বিপদ থেকে আল্লাহ আমাকে মুক্তি দেবেন। এসব কিছু মুত্তাকির জন্য রিজার্ভ রাখা আছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ