আওয়ার ইসলাম ডেস্ক: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগের জন্য প্রকাশিত তৃতীয় গণনিয়োগ বিজ্ঞপ্তির ফলাফলে মেধাক্রম লঙ্ঘনের অভিযোগে উঠেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশবঞ্চিত নিয়োগপ্রত্যাশীরা মেধাক্রম লঙ্ঘনের অভিযোগ এনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে লিখিত আবেদন জমা দিচ্ছেন।
এখন পর্যন্ত অভিযোগকারীর সংখ্যা দুই শতাধিক। চলমান লকডাউনের পর পুরোদমে অফিস চালু হলে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সুপারিশবঞ্চিত নিয়োগপ্রত্যাশীরা। মেধাক্রম লঙ্ঘনের অভিযোগের কিছু কপি এসেছে নিউজবাংলার হাতেও। প্রার্থীরা বলছেন, মেধাক্রম যথাযথভাবে অনুসরণ না করেই ফল প্রকাশ করেছে এনটিআরসিএ।
১৪তম ব্যাচের কৃষি শিক্ষায় নিবন্ধনধারী খুলনার তহমিনা খাতুন নিউজবাংলাকে বলেন, ‘সম্মিলিত মেধা তালিকায় আমার মেধাক্রম ৩৪০ এবং সিরিয়াল ৪০৪। আমি সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য আবেদন করে একটিতেও সুপারিশপ্রাপ্ত হইনি। কিন্তু আমার ৩ নং পছন্দের প্রতিষ্ঠান (খুলনার) কেকেআর হাই স্কুলে যিনি সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তার মেধাক্রম ৪৩৯ এবং সিরিয়াল ৫১৭।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়া আদর্শ গার্লস হাইস্কুলে যিনি সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তার মেধাক্রম ৪৩৯ এবং সিরিয়াল ৫৭০। যেখানে নিয়ম অনুযায়ী দুটি প্রতিষ্ঠানে আমার সুপারিশ পাওয়ার কথা। কিন্তু তা হয়নি।’
একই অভিযোগ ১২তম ব্যাচে ইংরেজি বিষয়ে নিবন্ধনধারী নিখিল চন্দ্র গোলদারেরও। তিনি বলেন, ‘সম্মিলিত মেধাতালিকায় আমার মেধাক্রম ৩০৮৩ এবং সিরিয়াল ৩৩৯৫। আমি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার শশীকর উচ্চ বিদ্যালয়ে আবেদন করে নিয়োগ পাইনি। কিন্তু যে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তার মেধাক্রম ৪৬৬৫ এবং সিরিয়াল ৬০৪৪।’
বাগেরহাটের মোসা. আজমিরা খাতুনেরও একই অভিযোগ। তিনি বলেন, ‘আমি ১৫তম ব্যাচের ব্যবসায় শিক্ষায় একজন নিবন্ধনধারী। মোট আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করেছি। এই আটটি প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে কোনোটিতে মেধাক্রম অনুসরণ করা হয়নি।’
আজমিরা বলেন, ‘আমার মেধাক্রম ৩৭১। আমার প্রথম চয়েস (বাগেরহাটের) বরনি সাইরাবাদ এমএল হাই স্কুলে যিনি নিয়োগ পেয়েছেন তার মেধাক্রম ২৩৪০। এ ছাড়া আমার আবেদন করা অন্য সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানেও নিয়োগের ক্ষেত্রে মেধাক্রম অনুসরণ করা হয়নি। যারা নিয়োগ পেয়েছেন তাদের মেধাক্রম যথাক্রমে ২৩৪০, ৯৫৫, ২৩৪০, ১৫১৪, ৭০১, ২৩৪০ ও ১৫à§