বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

রামেকের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পজিটিভ রোগী ছিলেন আটজন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যান আরও নয়জন।

সোমবার (২৬ জুলাই) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার বিভিন্ন সময় করোনা ইউনিটে এই ১৭ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দু’জন, নওগাঁর একজন ও কুষ্টিয়ার একজন। এদের মধ্যে ১১ জন পুরুষ এবং ছয়জন নারী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগি ভর্তি হয়েছেন আরও ৪২ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫০ জন। সোমবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে ভর্তি আছেন ৩৯৯ জন। তাদের মধ্যে আইসিইউতে রয়েছেন ২০ জন।

করোনা ইউনিটে চিকিৎসাধীন ৩৯৯ জনের মধ্যে ১৭৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৪৭ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হয়েছে। এছাড়া করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন আছেন ৭৮ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ