রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত

বিমানবন্দরে আড়াই কোটি টাকা মূল্যমানের বিদেশি মুদ্রাসহ আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিদেশে পাচারকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি রিয়ালসহ প্রায় আড়াই কোটি টাকা মূল্যমানের বিদেশি মুদ্রাসহ একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।

সোমবার বেলা ১১টায় বিমানবন্দরে এপিবিএন কার্যালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান এপিবিএনের এডিশনাল এসপি জিয়াউল হক পলাশ।

তিনি বলেন, আজ সকাল সাড়ে ৬টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। ফ্লাইটের একজন যাত্রী জাহাঙ্গীর গাজী। তাকে সর্বশেষ গেইটে আমরা আটক করি।

জিয়াউল হক বলেন, পরে তাকে চ্যালেঞ্জ করা হয়। প্রথমে তার শরীরে তল্লাশি চালিয়ে ৫০ হাজার রিয়ালের মতো পাওয়া যায়। পরে শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্রায় ১১ লাখ ৬৫ হাজার সৌদি রিয়ালসহ আটটি দেশের মুদ্রা স্ক্যানিংয়ের মাধ্যমে উদ্ধার করি যা তিনি পাচার করার চেষ্টা করছিলেন।

তিনি জানান, বাংলাদেশি টাকার মূল্যমানে সর্বমোট আড়াই কোটি টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।

এপিবিএনের এই কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিকে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। কাস্টমস কর্তৃপক্ষ বাদী হয়ে তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ