বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে সিলেটে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৫ জুলাই) র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাব-৯ এর এএসপি ও মিডিয়া অফিসার সামেন মজুমদার জানান, ২২ জুলাই রাতে মুরাদপুর আর্মি ক্যাম্পে আগুন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- নগরীর মেন্দিবাগ এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে আশফাকুর রহমান (৩২), শাহপরাণ (রহ.) থানাধীন পীরের চক এলাকার মৃত উস্তার আলীর ছেলে আলা উদ্দিন আলাল (৪৭), গোলাপগঞ্জের মজিদপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রেজা হোসাইন (২০), গোলাপগঞ্জের আওই বানীগ্রামের মোবারক আলীর ছেলে সোহেল আহমদ, গোলাপগঞ্জের বাঘীরঘাট গ্রামের মৃত আশাব আলীর ছেলে আবুল কাশেম (৩৫), কুচাই পশ্চিমবাগ গ্রামের ইউনুছ আলীর ছেলে রাজন আহমদ (২৮), শহরতলীর এয়ারপোর্ট থানাধীন আটপিয়ারি গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোক্তার হোসেন মান্না (২৮)।

তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্যের ওপর গুজব ছড়ানোয় সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। যা ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫, ২৬, ২৯, ৩১, ৩৩, ৩৫ ধারার শাস্তিযোগ্য অপরাধ বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

তিনি বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ